ডাক্তার সেজে অ'স্ত্রোপ্রচার ও নিয়মিত রোগী দেখতেন জয়নাল

 


চিকিৎসা সনদপত্র বা এমবিবিএস ডিগ্রি না থাকলেও খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে নিয়মিত রোগীদের ব্যবস্থাপত্র দেন মো: জয়নাল আবেদীন (৩৪) নামে এক ভু'য়া চিকিৎসক। শুধু ব্যবস্থাপত্র না সেই সাথে রোগীদের সার্জারীও করেন এ ভু'য়া চিকিৎসক।


গো'পন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা মা মেডিকেল হলে অ'ভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আ'দালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজে'লা নির্বাহী অফিসার (অ.দা) মো: হেদায়েদ উল্যাহ। এ সময় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২২(২) ধারায় তাকে দশ হাজার টাকা জ'রিমানা করেন ভ্রাম্যমান আ'দালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সাথে ভবিষ্যতে চিকিৎসক পরিচয়ে প্র্যাকটিস না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।


অ'ভিযানকালে মাটিরাঙ্গা থা'নার উপ-পরিদর্শক (এসআই) সুমন নাথ ও মাটিরাঙ্গা উপজে'লা স্যানিটারী ও ফুড সেফটি ইনস্পেক্টর মো: মিজানুর রহমান উপস্থিত ছিলেন।


সকলের চোখ ফাঁকি দিয়ে মাটিরাঙ্গা উপজে'লা পরিষদের সম্মুখে মা মেডিকের হল নামে একটি ফার্মেসিতে গত ৩/৪ মাস ধরে চেম্বার করে আসছিলেন জয়নাল আবেদীন।


ভ্রাম্যমান আ'দালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজে'লা নির্বাহী অফিসার (অ.দা) মো: হেদায়েদ উল্যাহ বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী কোন ব্যক্তি এমবিবিএস/ বিডিএস ছাড়া রোগীদের ব্যবস্থাপত্র দিতে পারেননা।

Post a Comment

Previous Post Next Post