নির্মাণাধীন ভবনের ছাদে টিকট'কের জন্য ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে আনিল (১৪) নামে এক স্কুলছাত্রের মৃ'ত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পিছনে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের আবাসনের জন্য নির্মাণাধীন তিন তলা ভবন থেকে পড়ে এ দুর্ঘ'টনা ঘটে।
এর আগে ওই স্কুলছাত্রের স্বজনরা আনিলের ছাদ থেকে পড়া ও মৃ'ত্যুর বিষয়টি গো'পন রাখেন। নি'হত আনিল পাইকপাড়া ভূতের গলি এলাকার নুরু মিয়ার ছে'লে এবং একই এলাকার কিন্ডার কেয়ার স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। জানা যায়, আনিল ছাদ থেকে পড়ে যাওয়ার পর তার মা'থা থেঁতলে প্রচুর র'ক্তক্ষরণ হয়।
স্বজনরা গুরুতর আ'হত অবস্থায় আনিলকে প্রথমে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতা'লে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা আশ'ঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা'লে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল নেয়ার পর চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন।
এলাকাবাসি জানায়, আনিল এলাকায় টিকট'কার হিসেবে বেশ পরিচিত। সে নিয়মিত এলাকার অলিতে-গলিতে ও বিভিন্ন বাড়ির ছাদে উঠে টিকট'ক ভিডিও বানিয়ে তার আইডিতে আপলোড করতো। এ বিষয়টি নিয়ে জানতে চাইলে সদর মডেল থা'নার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান বলেন, এ ধরনের কোনো খবর আমা'র জানা নেই। কেউ থা'নায়ও অ'ভিযোগ করেনি।
