ব্লক মার্কেটে ৩ কোম্পানির বড় লেনদেন




সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৭ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলোর ১ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ৩৮৪টি শেয়ার ৮৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৭ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে।


কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৪ কোটি ৯৮ লাখ ২২ হাজার টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকার এসকে ট্রিমসের এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার টাকার লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার।


এছাড়া ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪ কোটি ৩৪ লাখ ৫২ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৩ কোটি ৫২ লাখ ৯২ হাজার টাকার, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ২ কোটি ২০ লাখ ৫২ হাজার টাকার, ম্যারিকো ২ কোটি ১১ লাখ টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৬৯ লাখ ৭৫ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৭ লাখ ৯৭ হাজার টাকার, ই-জেনারেশনের ১ কোটি ৫৫ লাখ ৫৫ হাজার টাকার, আইডিএলসির ১ কোটি ২০ লাখ টাকার, ন্যাশনাল হাউসিং ফাইন্যান্সের ১ কোটি ৫ লাখ টাকার, ইউনাইটেড পাওয়ারের ৫৬ লাখ ৬০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৪৩ লাখ ৯৭ হাজার টাকার, বিডি থাইয়ের ৩৪ লাখ ৫০ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৩১ লাখ ৬৩ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৩১ লাখ ১৯ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২৫ লাখ ৫০ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ১৬ লাখ ৯২ হাজার টাকার, বিবিএস ক্যাবলসের ১৫ লাখ ২৬ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৬২ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১১ লাখ ৪০ হাজার টাকার, ঢাকা ইন্সুরেন্সের ১০ লাখ ৩৬ হাজার টাকার, সী পার্লের ১০ লাখ ৬ হাজার টাকার, বে লিজিংয়ের ৮ লাখ টাকার, ট্রাস্ট ব্যাংক-১ম মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ৫০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৬ লাখ ১৪ হাজার টাকার, ইন্ডেক্স এগ্ৰোর ৫ লাখ ৮৮ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৫ লাখ ৬৪ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ ৬৩ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফের ৫ লাখ ২২ হাজার টাকার, রবি আজিয়াটার ৫ লাখ ২০ হাজার টাকার, ডেলটা ব্র্যাক হাউজিংয়ের ৫ লাখ ৮ হাজার টাকার, আমান কটনের ৫ লাখ ৪ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ২ হাজার টাকার, শেয়ার লেনদেন হয়েছে।

Post a Comment

Previous Post Next Post