রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক ও ইসলামী ইন্সুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

 


 পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২২ পয়সা।


একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৬১ টাকা ৪৭ পয়সা।





 পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইসলামী ইন্সুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ হিসাববছরের জন্য ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।


আজ মঙ্গলবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ ঘোষণা দেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


সমাপ্ত ২০২০ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা। আগের হিসাববছরে ইপিএস ছিল ১ টাকা ৬৮ পয়সা।


আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৮৯ পয়সা। আগের হিসাববছরে এনএভি ছিল ১৪ টাকা ৮৫ পয়সা।



 

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৫১ পয়সা। আগের হিসাববছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৩ পয়সা।


আগামী ৭ আগস্ট ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুন।

Post a Comment

Previous Post Next Post