মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

 




প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১১ মে) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৮টির বা ৬০.২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ঢাকা ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগেরদিন ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭০.৫০ টাকা। আজা লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৭.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ঢাকা ইন্স্যুরেন্স ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯.৮৯ শতাংশ, রূপালী ব্যাংকের ৯.৮৭ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৮১ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯.৭৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৯.০৬ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৮.৭০ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৮.৩৯ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.৩২ শতাংশ বেড়েছে।

Post a Comment

Previous Post Next Post