ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফকদনপুরে চকলেটের লোভ দেখিয়ে এক কন্যাশিশু (৮) কে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। রোববার (১৮ এপ্রিল) রাতে সদর থানায় ওই শিশুর মা বাদী হয়ে ওই গ্রামের মৃত সামছুল হকের ছেলে জহিরুল (৩৫) কে আসামী করে মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত শনিবার জহিরুল চকলেটের লোভ দেখিয়ে ওই শিশুকে বাড়ির পাশ্ববর্তী একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা করে, পরে ১০ টাকা হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু প্রতিবেশী এক শিশু ওই দিন ভুক্তভোগী শিশুটিকে অভিযুক্ত জহিরুলসহ ভুট্টা ক্ষেত থেকে বের হতে দেখেন। বিষয়টি সে তার মাকে জানালে শিশুটিকে জিজ্ঞাসাবাদে সে তার মায়ের কাছে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করে।
