ফার্নিচার মিস্ত্রি লিখেছেন ২০০ গান, চান প্রতিভার সুযোগ

 



একজন ফার্নিচার মিস্ত্রি। তার নিজের প্রতিভায় ২০০ গান লিখেছেন। সুরও দেন নিজেই। কোনো শিল্পী বা কারো গান কপিও করেননি। শ্রোতাদের এই ২০০ গান শুনানোর আশায় বুক বেঁধেছেন তিনি। দরিদ্র থাকায় নিজের গান নিয়ে পিছিয়ে পড়েছেন অনেকটা। কাজের সময় বা কাজের ফাঁকে বাদ্যযন্ত্র ছাড়াই পাগলের মতো গান গেয়ে থাকেন। আবার কাজ শেষে অবসর সময়ে গ্রামের আঁকা-বাঁকা মেঠোপথেও নিজের লেখা গানগুলো গেয়ে থাকেন তিনি।


বলছিলাম অন্যরকম গান ও গানের প্রতিভাবান এক গান লেখক বা গান প্রেমির গল্প। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের খড়ক মধ্য পাড়ার বাসিন্দা হতদরিদ্র মুহাম্মদ ফরমান। তিনি বলেন- ‘বাল্যকালেই বাবা-মাকে হারিয়েছি। সে থেকে নিজে নিজে গান লেখার চেস্টা করি। এখনো করে আসছি।’

Post a Comment

Previous Post Next Post