স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসছেন হেফাজতে ইসলামের নেতারা। সোমবার (১৯ এপ্রিল) রাতে মন্ত্রীর বাসভবন এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান পরিস্থিতি নিয়ে রাত সাড়ে নয়টায় এ বৈঠক শুরু হবে। এতে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদীসহ কয়েকজন নেতা অংশ নেবেন। হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই বৈঠকের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায়।
এদিকে জানা যায়, হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের টানাপড়েন কমিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে এই বৈঠক আহবান করা হয়েছে। সম্প্রতি হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তারে সংগঠনটিতে নানামুখী তৎপরতা চলছে।
Tags:
রাজনীতি
