মওদুদের মরদেহ পৌঁছেছে দেশে

 


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মওদুদ আহমদের মরদেহ ঢাকায় পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আসার পর বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয়েছে তাঁর গুলশানের বাড়িতে। কাল তাঁকে জন্মস্থান নোয়াখালীতে দাফন করা হবে।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা ​শেষে তা গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। এ সময় আবেগাপ্লুত মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে, গণতন্ত্রের সংকটকালে তাঁর (মওদুদ আহমদ) চলে যাওয়া দেশের জন্য, বিএনপির জন্য বড় ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর মতো মানুষ খুব কম আসেন।

Post a Comment

Previous Post Next Post