প্রতীক্ষার অবসান ঘটিয়ে অমর একুশে বইমেলার উদ্বোধন।



বইমেলা নিয়ে চলছিল নানা প্রতীক্ষা টানাপোড়েন। প্রতীক্ষা পেছনে ফেলে আজ বৃহস্পতিবার ৩৭ তম অমর একুশে বইমেলার উদ্বোধন হলো। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই বইমেলা।

৩৭তম অমর একুশে বই মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল চারটার দিকে গণভবন থেকে প্রদান করেন ভার্চুয়ালি।

এবারের বইমেলা উৎসর্গ করা হয় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি। অনুষ্ঠানের উদ্বোধনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা এবং ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সেহারাওয়ার্দী উদ্যান বাংলা একাডেমি চত্বর।

Post a Comment

Previous Post Next Post