
জনপ্রিয় অ'ভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার বেশ কিছু পরিচয় আছে। এবার সেই পরিচয়ের তালিকায় যু'ক্ত হতে যাচ্ছে চিত্রনায়িকা তকমা। শনিবার (২০ মা'র্চ) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি রেস্তোরাঁয় আ'লোচিত পরিচালক অনন্য মামুনের ‘অমানুষ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অ'ভিনেত্রী।
আজ রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন। জানা গেছে, থ্রিলার গল্পের সিনেমাটিতে মিথিলার বিপরীতে অ'ভিনয় করবেন চিত্রনায়ক নিরব হোসেন।
সিনেমাটি প্রসঙ্গে অনন্য মামুন বলেন ‘চার মাস আগে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছি। আশা করছি, আগামী ২৫ মা'র্চ ঢাকায় সিনেমাটির শুটিং শুরু করতে পারব। এপ্রিলে বান্দরবানের যাবে শুটিং ইউনিট।’
জানা গেছে, ‘অমানুষ’-এর মূল গল্প অনন্য মামুনের আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। সিনেমাটিতে আরো অ'ভিনয় করবেন রাশেদ মামুন অ'পু, নওশাবাসহ অনেকেই।