ট্রেনের ভাড়া দিতে না পারা অ'ভিনেতার ছবি এখন বিমানে



একসময় মুম্বাই আসার জন্য ট্রেনের ভাড়া জোগার করাটাও ছিল তার পক্ষে ক'ষ্ট'কর। আর আজ তার ছবি বিমানের গায়ে। পর্দার খলনায়ক বাস্তবে সারাদেশের কাছে নায়ক। এর আগে মানবসেবার জন্য ‘স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন অ'ভিনেতা সোনু সুদ।

সম্প্রতি এক বিমানসংস্থা তাকে সম্মান জানাল। সোনুর ছবি বিমানের গায়ে লাগিয়ে তাতে লেখা, ‘রক্ষাক'র্তা সোনু সুদকে কুর্নিশ’।

অ'ভিনেতাকে ‘মসিহা’ নাম দিয়েছেন দেশবাসী। লকডাউনের সময়ে দেশের নানা প্রান্তে আ'ট'কে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য নিজের হোটেলের দরজা খুলে দিয়েছিলেন। বিদেশে আ'ট'কে থাকা ভা'রতীয় পড়ুয়াদের দেশে ফেরার জন্য বিমানের ব্যবস্থা করে দিয়েছিলেন। এছাড়াও বহু মানুষের খাবার, পড়াশোনার খরচ, চিকিৎসার খরচের দায়িত্বও নিয়েছিলেন তিনি।

সব মনে রেখেছে দেশবাসী। তারই প্রমাণ পাওয়া গেছে। এবার বিমানসংস্থাও সোনু সুদকে সম্মান দিতে এগিয়ে এল।

এই ঘটনায় সোনুর মনে পড়ে গেছে বহু বছর আগের দিনগুলোর কথা। যখন পাঞ্জাবের মগা থেকে মুম্বাই এসেছিলেন অ'ভিনেতা হওয়ার জন্য। সাম'র্থ্য ছিল না ট্রেনে সংরক্ষিত টিকিট কা'টার। তার মনে পড়েছে বাবা-মায়ের কথা। কঠিন দিনে তারাই ছিলেন সোনুর পাশে। ছে'লের সাফল্যের এই চেহারা তারা দেখতে পাননি।

এ সবই সোনু লিখেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই সঙ্গে পোস্ট করেছেন নিজের ছবিসহ বিমানের ছবি। লিখেছেন, ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। মা ও বাবা, তোমাদের কথা মনে পড়ছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Post a Comment

Previous Post Next Post