
ভা'রতে করো'নাভাই'রাসে আ'ক্রান্ত ও মৃ'তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪৩ হাজার ৮৪৬ জন করো'নায় আ'ক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মা'রা গেছেন ১৯৭ জন।
দেশটিতে গত চার মাসের মধ্যে সর্বোচ্চ আ'ক্রান্ত শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে আ'ক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ১৫ লাখ ৯৯ হাজার ১৩০ জনে ও মৃ'ত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ জনের।
গত তিন দিনেই দেশটিতে আ'ক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। শনিবার দেশটিতে আ'ক্রান্ত হয়েছিল ৪০ হাজার ৯৫৩ জন। শুক্রবার এ সংখ্যা ছিল ৩৯ হাজার ৭২৬ জন। এর আগের দিন আ'ক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৮৭১ জন।
দেশটিতে করো'নার সংক্রমণ হু হু করে বাড়তে থাকায় এরই মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যগুলোতে লকডাউন আরোপ করা হতে পারে।
Tags:
করোনা