আইএফআইসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

 


শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক সর্বশেষ হিসাববছরে (৩১ ডিসেম্বর, ২০২১) বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।


বুধবার (১৬ মার্চ) ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র জানায়, আলোচ্য বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ৬৭ পয়সা ইপিএস হয়েছিল।


গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৭৮ পয়সা।


আগামী ১২ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল।

Post a Comment

Previous Post Next Post