সমাপ্ত সপ্তাহে (১৩-১৬ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে ৩ খাতের শেয়ারদর কমেছে। দর কমায় এই ৩ খাতের বিনিয়োগকারীরা সপ্তাহ শেষে লোকসানে রয়েছেন।
ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক (১৩-১৬ মার্চ) বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।
সাধারণ বিমা খাতের বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন। এই খাতের লোকসানের পরিমাণ ৩.৪০ শতাংশ।
ট্যানারী খাতের বিনিয়োগকারীরা দ্বিতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন । এই খাতের লোকসানের পরিমাণ ২.৩০ শতাংশ।
পেপার ও প্রিন্টিং খাতের বিনিয়োগকারীরা তৃতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন । এই খাতের লোকসানের পরিমাণ ১.২০ শতাংশ।
Tags:
অর্থনীতি