শীতের মৌসুমে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন

 



শীতের কারণে ত্বকের হারিয়ে যাওয়া লাবণ্য ফিরিয়ে আনতে আমরা কিছু ঘরোয়া পন্থা অবলম্বন করতে পারি



দেখতে দেখতে শীত চলেই এলো। বাতাসে এখন রুক্ষতার ভাব, সেই শুষ্ক বাতাসের মতো শুষ্ক হয়ে যাচ্ছে আমাদের ত্বক। ত্বকের আর্দ্রতা কমে ত্বক হয়ে যাচ্ছে রুক্ষ-শুষ্ক, ঠোঁটও ফেঁটে যাচ্ছেতাই অবস্থা। ফাঁটা ঠোঁট ইত্যাদির অন্যতম কারণ দূষণের বাড়বাড়ন্ত।


ত্বকের হারিয়ে যাওয়া লাবণ্য ফিরিয়ে আনতে আমরা কিছু ঘরোয়া পন্থা অবলম্বন করতে পারি। চলুন জেনে নেওয়া যাক এসব পন্থাগুলো!


ত্বকের যত্ন:


মুখের ত্বক পরিষ্কার করার জন্য সরাসরি ঠান্ডা পানি ব্যবহার না করে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। মুখের আর্দ্রতা বজায় রাখতে ত্বকে ময়েশ্চারাইজার লাগান। ঘরোয়া উপায়ে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে জবা ফুলের গুঁড়ার সঙ্গে এসেনশিয়াল অয়েল মিশিয়ে ফেস সিরাম হিসেবে ব্যবহার করতে পারেন।


শীতে রুক্ষতা থেকে শরীরকে কিছুটা রক্ষা করতে ও মসৃণতা বজায় রাখতে গোসলের আগে সারা শরীরে অলিভ অয়েল মেখে নিন। গোসল শেষে অবশ্যই শরীরে বডি লোশন লাগিয়ে নিন।


ঠোঁটের যত্ন:


শীতে সবচাইতে বেশি শুষ্ক হয়ে যায় আমাদের ঠোঁট। ফাটা প্রাণহীন ঠোঁটে প্রাণ ফিরিয়ে আনতে চিনি ও মধুর কোনো তুলনা হয় না। লিপবাম আপনার ঠোঁটে প্রাণ ফিরিয়ে আনতে সহায়তা করে। রোজ ঘুমানোর আগে ঠোঁটে হালকা করে মধু লাগিয়ে ঘুমাতে পারেন। এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে।


পায়ের যত্ন:


শীতের আসার সঙ্গে সঙ্গেই পা ফাটার সম্ভাবনা দেখা দিতে থাকে। সেক্ষেত্রে পায়ে কোকোনাট ও শিয়া বাটার ক্রিম লাগালে তা অনেক সময় ধরে পায়ের ত্বকের আর্দ্রতা বজায় রাখে। আর যদি গোড়ালি ফেটে যায় তবে তাতে পেট্রোলিয়াম জেলি মেখে রাখতে পারেন। এতে গোড়ালি ফাটা কমবে।


Post a Comment

Previous Post Next Post