মাহির স্বামীর স্ট্যাটাস কপি করে দ্বিতীয় বিয়ের খবর জানালেন নাফিজা

 

জনপ্রিয় অভিনেত্রী নাফিজা জাহান বিয়ে করেছেন আবারও। যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে নিজেই দ্বিতীয় বিয়ের খবর জানিয়েছেন। বরের নাম রাজীব হাসান। নাফিজার সঙ্গে তিনিও যুক্তরাষ্ট্র প্রবাসী। শনিবার (৬ নভেম্বর) সকালে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে নাফিজা লিখেছেন, ‘পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি, আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সবকিছু সবাই দেখতে পায় না। এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনি না সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই।’ ‘যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি। দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না।’

ঠিক একই কথা গেল বুধবার (৩ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার তার প্রথম সংসার প্রসঙ্গে লিখেছিলেন। তার লেখাটিই হুবহু কপি করেছেন লাক্স তারকা নাফিজা। তবে রাকিবের লেখা থেকে কিছু অংশ বাদ দিয়েছেন সাবেক এই অভিনেত্রী। নিজের দুই সন্তানের ভবিষ্যত প্রসঙ্গে রাকিব লেখেন, ‘আমার সন্তানদের নিয়ে অনেকের মায়া দেখে আমি আপ্লুত। কিন্তু আমার চেয়ে বেশি নিশ্চয়ই কারও পোড়ে না! আমি বেঁচে থাকলে ওদের জন্য কিছু করতে পারব, আর না বেঁচে থাকলে আপনাদের দুদিনের আফসোস ওদের কোনো উপকারে আসবে না আমি জানি।’

মাহিকে বিয়ে প্রসঙ্গে রাকিবের ভাষ্য, ‘আমরা কিন্তু পরকীয়া করিনি, আলোচনা করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।’ রাকিবের বরাত দিয়ে উপরোক্ত অংশটুকু ছাড়া তার পুরো স্ট্যাটাস কপি করেছেন নাফিজা। তবে সে যাইহোক, নাফিজার দেওয়া ছবিসহ পোস্টে বাংলাদেশের অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলী ও দীর্ঘদিনের সহকর্মীরা অভিবাদন জানিয়েছেন। থেকে নাফিজা জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যুক্তরাষ্ট্র থেকে এতটুকুই বলেন, ‘দোয়া করবেন আমার জন্য’।

Post a Comment

Previous Post Next Post