মু'স্তাফিজের পায়ে চুমু খাওয়া ভক্ত আ'ট'ক, আইন অনুযায়ী ব্যবস্থা

 


বাংলাদেশের ক্রিকেট'কে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে মু'স্তাফিজ অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।


নতুন খবর হচ্ছে, করো'নার পর দীর্ঘ প্রতীক্ষা শেষে দর্শকরা ফিরেছেন মাঠে। কিন্তু এরই মাঝে অনাহুত এক দর্শক ঘটিয়ে বসলেন নিন্দনীয় এক কা'ণ্ড। বাংলাদেশ ও পা'কিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে গ্যালারি থেকে মাঠে প্রবেশ করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।


‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২০ নভেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও পা'কিস্তান। ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্থাৎ পা'কিস্তানের ইনিংস চলাকালে এক সম'র্থক গ্যালারি ও মাঠের সীমানা টপকে মাঠে প্রবেশ করেন।


মাঠে ঢুকেই তিনি ছুটে যান বাংলাদেশি পেসার মু'স্তাফিজুর রহমানের দিকে। আম্পায়ার ও খেলোয়াড়রা তাকে বারবার মাঠ থেকে বের হয়ে যাওয়ার জন্য বলছিলেন। নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে বের করার আগে মু'স্তাফিজের পায়ে চুমু খান ঐ ভক্ত।


নিরাপত্তাকর্মীরা আ'ট'কের পর মিরপুর থা'নায় নিয়ে গেছেন ঐ ভক্তকে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি একজন স্কুল শিক্ষার্থী। যদিও কোন স্কুলের শিক্ষার্থী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিজেকে পরিচয় দিয়েছেন মু'স্তাফিজের ভক্ত হিসেবে।


মিরপুর থা'নার সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ভক্ত কী'ভাবে মাঠে প্রবেশ করলেন তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী তার বি'রুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post