জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি সোশ্যাল মিডিয়ায় তার অনুভূতির অল্প-স্বল্প বহিঃপ্রকাশ করেন। ছবি পোস্ট করেন, স্ট্যাটাস দিয়ে জানান দেন হৃদয়ের গহীনের এক টুকরো কথা। গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহি। বিয়ের পর থেকে
মাহির প্রায় সব পোস্টেই কমেন্ট করতে দেখা যায় রাকিবকে। দু’জনের কমেন্ট চালাচালি নজর কাড়ে ভক্তদেরও। স্বামীর সঙ্গে মাহির ফেসবুকী'য় রসায়নের একটা দিক হলো ছন্দ ছন্দ খেলা। প্রিয় কোনো গানের দু’চারটে লাইন মাহি লিখে পোস্ট করেন। নিচে কমেন্ট বক্সে ওই গানের পরের অংশ লিখে দেন স্বামী রাকিব।
বৃহস্পতিবারও (১৮ নভেম্বর) একই ঘটনার রচনা করলেন তারা। নিজের দামি আইফোনে দুটি মিরর সেলফি তোলেন মাহি। পরনে কালোর ওপর লাল প্রিন্টেড পোশাক। উদাস ভঙ্গিতে তোলা ছবি দুটির ক্যাপশনে নায়িকা লিখেছেন প্রে'মের বিখ্যাত গান ‘যে প্রে'ম স্বর্গ থেকে এসে’র দুটি লাইন। মাহি লিখেছেন, ‘চাই না কিছুই তো জীবনে আর, তোমা'র মুখটা যদি দেখি একবার’। মাহির এই পোস্টের নিচে কমেন্টে হাজির
রাকিব। তিনি লিখেছেন গানটির পরের দুই লাইন- ‘এ জীবন করেছো কতো যে মধুর, হৃদয়ে কত গান কত যে সুর’। এর আগেও মাহি-রাকিব গানের এই ছন্দ ছন্দ খেলায় মেতেছিলেন। তখন তাদের মাঝে সেতু হয়েছিল কলকাতার জনপ্রিয় রোম্যান্টিক গান ‘আজ এক নাম না জানা কোনো পাখি’।এদিকে সম্প্রতি স্বামীর সঙ্গে মাহি ঘুরে এসেছেন সাজেক ভ্যালি থেকে। পাহাড়ের চূড়ায় মেঘ সবুজের মাঝে ভালোবাসা বিনিময় করেছেন তারা। সে ছবিও অন্তর্জালে শেয়ার করেছেন নায়িকা
