দক্ষিণি সুপারস্টার পুনিত রাজকুমা'রের মৃ'ত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার অসংখ্য অনুরাগী। পুনিতের অকালমৃ'ত্যুতে তার স্ত্রী'সহ পুরো পরিবার শোকে পাথর। এই দক্ষিণি তারকার মৃ'ত্যুর পর তার স্ত্রী' অশ্বিনী রেবন্ত প্রথম প্রকাশ্যে এলেন।
গত ২৯ অক্টোবর হৃদ্রোগে আ'ক্রান্ত হয়ে মা'রা যান দক্ষিণের দাপুটে নায়ক পুনিত রাজকুমা'র। স্বামীর মৃ'ত্যুর পর এই প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগভরা পোস্ট করেছেন অশ্বিনী।
কিছু শব্দের মাধ্যমে তিনি অসহনীয় যন্ত্র'ণা তুলে ধরেছেন। পাশাপাশি অশ্বিনী তার স্বামীর ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন, যারা পুনিতের পথে হেঁটে নিজেদের চক্ষু দান করছেন। ইনস্টাগ্রাম পোস্টে পুনিতের স্ত্রী' লিখেছেন, ‘পুনিত রাজকুমা'রের অকালমৃ'ত্যুতে শুধু তার পরিবার নয়, পুরো কর্ণাট'ক রাজ্য গভীরভাবে শোকার্ত। আমি কল্পনা করতে পারছি না যে এই অ'পূরণীয় ক্ষতি কতশত মানুষকে ক্ষতবিক্ষত করেছে। আপনারা সব অনুরাগী ওকে “পাওয়ার স্টার” বানিয়েছেন। এত ক'ষ্ট পাওয়া সত্ত্বেও আপনারা মনের জো'র হারাননি। কোনো অ'প্রিয় ঘটনা ঘটতে দেননি। আর তাই পুনিত কুমা'রের এক সম্মানজনক বিদায় হয়েছে।’
তিনি আরও লিখেছেন, ‘আমি ভা'রাক্রান্ত মন নিয়ে শুধু সিনেমাপ্রে'মীদের নয়, ভা'রত ও বিদেশের লাখ লাখ মানুষের সমবেদনা গ্রহণ করছি। হাজার হাজার মানুষ অ'প্পুকে অনুসরণ করে চক্ষুদানের জন্য নাম নথিবদ্ধ করাচ্ছেন দেখে আমা'র চোখে পানি চলে আসে।’
মাত্র ৪৬ বছর বয়সে মা'রা গেছেন পুনিত। এই মহাতারকাকে অন্তিম বিদায় জানাতে এসেছিলেন ১০ লাখের বেশি মানুষ।
