পল্লবীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন একটি বাসা থেকে মাহি খান (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।


অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।





নিহতের চাচা আতাউর রহমান খান বলেন, ‘আমার ভাস্তি আমার বাসায় থেকে পড়াশুনা করে। সে আদর্শ বিদ্যানিকেতন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। আজ কোচিং শেষে বাসায় তার রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকলে অনেক ডাকাডাকি করলেও রুমের দরজা না খোলায় দরজা ভেঙ্গে রুমের ভেতরে ঢুকি। সেখানে দেখি সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে সে ফাঁসি দিয়েছে এই বিষয়ে আমি কিছু বলতে পারব না।’


তিনি আরও বলেন, মাহি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নাগরপাড়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে।





ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post