ব্লক মার্কেটে ৬ কোম্পানির বড় লেনদেন

 





 সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭৭ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলোর ১ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৩৭৯টি শেয়ার ১১২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭৭ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে।


কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৬৩ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্সুরেন্সের শেয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল ফিড মিলের ১০ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ২৪ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট ইন্সুরেন্সের শেয়ার, চতুর্থ সর্বোচ্চ ইস্টার্ন ইন্সুরেন্সের ৬ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকার, পঞ্চম সর্বোচ্চ ই-জেনারেশনের ৫ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকার এবং ষষ্ঠ সর্বোচ্চ স্কয়ার ফার্মার ৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


 



এছাড়া আর ডি ফুডের ৩ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের ৩ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার টাকার, গ্রামীণফোনের ৩ কোটি ১৮ লাখ ২৫ হাজার টাকার, এস এস স্টিলের ২ কোটি ৬২ লাখ ২৭ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ২ কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ২ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার টাকার, উনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১ কোটি ৫৩ লাখ টাকার, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ১ কোটি ১০ লাখ ২০ হাজার টাকার, ডেসকোর ১ কোটি ১০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৯৯ লাখ ৯ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৯৪ লাখ ৯৭ হাজার টাকার, মেঘনা লাইফের ৮৯ লাখ ১০ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৭৯ লাখ, কনফিডেন্স সিমেন্টের ৭১ লাখ ৬৪ হাজার টাকার, স্টান্ডার্ড ইন্সুরেন্সের ৬২ লাখ ৪৮ হাজার টাকার, এলআর গ্লোবাল মিচুয়াল ফান্ডের ৫৬ লাখ ৮৪ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৪৪ লাখ ৯৭ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩৯ লাখ ৪২ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৩৫ লাখ ৫০ হাজার টাকার, বিডি থাইয়ের ৩৫ লাখ ৪০ হাজার টাকার, শাহজালাল ২৯ লাখ ৮৫ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ২৮ লাখ ৭০ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৭৫ হাজার টাকার, রিপাবলিক ইন্সুরেন্সের ২৭ লাখ ৪৫ হাজার টাকার, বার্জার পেইন্টসের ২৫ লাখ ২৪ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫ লাখ টাকার, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২৩ লাখ ৫৭ হাজার টাকার, ইন্ডেক্স এগ্রোর ১৩ লাখ ৫৯ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ১১ লাখ ৪২ হাজার টাকার, সিলকো ফার্মার ১১ লাখ ২০ হাজার টাকার, ঢাকা ইন্সুরেন্সের ১০ লাখ ৪৬ হাজার টাকার, রূপালী লাইফের ৯ লাখ ৫৯ হাজার টাকার, এডিএন টেলিকমের ৯ লাখ ৪৬ হাজার টাকার, সমতা লেদারের ৬ লাখ ৩৯ হাজার টাকার, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৫ লাখ ৮২ হাজার টাকার, আরএকে সিরামিকের ৫ লাখ ৬০ হাজার টাকার, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ৪৮ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ২০ হাজার টাকার, বিবিএস ক্যাবলসের ৫ লাখ টাকার এাবং কোহিনুর কেমিক্যালের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Post a Comment

Previous Post Next Post