বৃহস্পতিবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

 




সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২০টির বা ৩৩.২৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি দর কমেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস বুধবার ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩৯ টাকা ৬০ পয়সায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৩ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৮০ পয়সা বা ১৪.৬৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ডিএসইর দর পতনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ইন্সুরেন্সের ৬.৩০ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৬.১৪ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৫.৯৫ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৫.৬৫ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ৫.৩৬ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টসের ৫.৩৩ শতাংশ এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ৫.০২ শতাংশ, গ্রীণ ডেলটা মিউচুয়াল ফান্ডের ৪.৮৭ শতাংশ জনতা ইন্সুরেন্সের ৪.৮৩ শতাংশ দর কমেছে ।

Post a Comment

Previous Post Next Post