এক নজরে ৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন




পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।


স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ৩৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪ টাকা ৮ পয়সা।


অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৩ টাকা ১২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১১ টাকা ৮৫ পয়সা।


৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯৬ টাকা ৪৩ পয়সা।



 

স্কয়ার টেক্সটাইল লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩৫ পয়সা।



 

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ১৯ পয়সা।



 

৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা ১৩ পয়সা।


ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৬৮ পয়সা।


আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৩ টাকা ২২ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল মাইনাস ৫ টাকা ৬২ পয়সা।



 

৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৩ টাকা ৭৪ পয়সা।


ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২২ পয়সা।


অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩৪ পয়সা।



 

৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ২ পয়সা।


কোহিনুর কেমিক্যাল বাংলাদেশ লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৬৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫৪ পয়সা।


অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮ টাকা ১৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৫ টাকা ২৪ পয়সা।


৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫২ টাকা ২১ পয়সা।


আজিজ পাইপ লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময় শেয়ার প্রতি আয় ছিল ২৬ পয়সা।


চলতি হিসাববছরের ৯ মাসে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময় ছিল ৭ টাকা ৫৫ পয়সা।


৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ঋণাত্মক ১৪ টাকা ৭৬ পয়সা।


পূবালী ব্যাংক লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) ব্যাংকটির ‌শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৯৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ৮৬ পয়সা ছিল।



 

৩১ মার্চ, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ৬৫ পয়সা।

Post a Comment

Previous Post Next Post