বিদায়ী সপ্তাহে ১১৮ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

 




সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১১৮ কোম্পানি সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হচ্ছে-


এসএস স্টীল লিমিটেড:


তৃতীয় প্রান্তিক (৩১ মার্চ ২০২১) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৩ টাকা এবং এককভাবে ইপিএস ১.৮৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানির এককভাবে ইপিএস ছিল ১.৫১ টাকা।


এদিকে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.১৫ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৯.৫২ টাকা।


হাক্কানি পেপার অ্যান্ড পাল্প লিমিটেড:


চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ৩৪ পয়সা।


ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে, বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) ছিল  ৮৭ পয়সা। আগের বছর একই সময় লোকসান হয়েছিল ৮২  পয়সা।


৩১ মার্চ,২০২১ সমাপ্ত সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ২৫ টাকা ১৭ পয়সা।


মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড:


প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এমটিবির সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৮১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭২পয়সা ছিল।


অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে এমটিবির ‌শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৭৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭১ পয়সা ছিল।


গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে এমটিবির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৯৯ পয়সা।


এপেক্স ফুডস লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৫ টাকা ২৪ পয়সা।


অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৪ টাকা ৫৮ পয়সা।


গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২০ টাকা ৩৪ পয়সা।


সিটি ব্যাংক লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে  ৯৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ৭৫ পয়সা।


অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে সিটি ব্যাংকের শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৮১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির একক ইপিএস হয়েছিল ৬৫ পয়সা।


গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৩৮ পয়সা।


এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস: গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৬৭ পয়সা।


অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৯৯ পয়সা।


গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৫ টাকা ১৯ পয়সা।


ইষ্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল): গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ২৮ পয়সা। গত বছর একই সময়ে ইবিএলের সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৩ পয়সা।


অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে ইবিএলের ব্যাংকের শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির একক ইপিএস হয়েছিল ১ টাকা ৩ পয়সা।


গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা ২ পয়সা।


কোহিনুর কেমিক্যাল বাংলাদেশ লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৬৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫৪ পয়সা।


অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮ টাকা ১৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৫ টাকা ২৪ পয়সা।


গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫২ টাকা ২১ পয়সা।


আজিজ পাইপস লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫ পয়সা।


অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২৬ পয়সা।


গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য নেগেটিভ (এনএভি) ১৪ টাকা ৭৬ পয়সা।


ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২২ পয়সা।


অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩৪ পয়সা।


গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ২ পয়সা।


স্কয়ার টেক্সটাইল লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩৫ পয়সা।


অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ১৯ পয়সা।


গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা ১৩ পয়সা।


ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড (ডিবিএইচ): গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৬৮ পয়সা।


আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৩ টাকা ২২ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল মাইনাস ৫ টাকা ৬২ পয়সা।


গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৩ টাকা ৭৪ পয়সা।


স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময় ছিল ৪ টাকা ০৮ পয়সা।


বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ১৩ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময় ছিল ১১ টাকা ৮৫ পয়সা।


গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯৬ টাকা ৪৩ পয়সা।


পূবালী ব্যাংক লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) ব্যাংকটির ‌শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৯৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ৮৬ পয়সা ছিল।


গত ৩১ মার্চ, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ৬৫ পয়সা।


সামিট পাওয়ার: সামিট পাওয়ার এর চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ২৪ পয়সা।


অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ১৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪ টাকা ৮ পয়সা।


ফরচুন সুজ: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪৩ পয়সা।


অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৬১ পয়সা।


রহিম টেক্সটাইল: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ১৫ পয়সা লোকসান হয়েছিল।


অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৭৩ পয়সা।


মালেক স্পিনিং: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪৩ পয়সা।


অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২২ পয়সা।


অলটেক্স ইন্ডাস্ট্রিজ: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার ১ টাকা ৮৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩৬ পয়সা লোকসান হয়েছিল।


অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১১ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান ছিল ৪ টাকা ২৫ পয়সা।


কে অ্যান্ড কিউ: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২৫ পয়সা।


অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৫৮ পয়সা।


রেকিট বেনকিজার: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১৩ কোটি ৮৮ লাখ টাকা। গত বছর একই সময়ে নিট মুনাফা হয়েছিল ১১ কোটি ৩৬ লাখঝ টাকা। বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে ২২ শতাংশ।


চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৯ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২৪ টাকা ৪ পয়সা।


তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪৯ পয়সা।


অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২ টাকা ১১ পয়সা।


পিপলস ইন্সুরেন্স: পিপলস ইন্সুরেন্স চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৪ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে ছিল ৪৩ পয়সা।


আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৯ টাকা ১৪ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে ছিল ২৭ টাকা ৫৮ পয়সা।


সিমটেক্স: সিমটেক্স চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৪ পয়সা। এছাড়া চলতি হিসাববছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময় যার পরিমাণ ছিল ১ টাকা ১৯ পয়সা।


এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১ টাকা ৫৪ পয়সা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৪২ পয়সা।


ইস্টার্ন ইন্সুরেন্স: ইস্টার্ন ইন্সুরেন্স চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪৬ টাকা ৮৫ পয়সা।


রূপালী ইন্সুরেন্স: রূপালী ইন্সুরেন্স প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। ৩১ মার্চ, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ২১ টাকা ৮৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ২৩ পয়সা।


বারাকা পাওয়ার: বারাকা পাওয়ার তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি -মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ৫৪ পয়সা।


এদিকে গত ৯ মাসে (জুলাই,২০২০ -মার্চ’২০২১) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ১ টাকা ৮০ পয়সা।


এনার্জিপ্যাক পাওয়ার: এনার্জিপ্যাক পাওয়ার চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে সহযোগড়ী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিত শেয়ার প্রতি আয় ১ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৯৪ পয়সা।


অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৬৩ পয়সা।


নিউ লাইন ক্লোথিংস: নিউ লাইন ক্লোথিংস চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২৩ পয়সা।


অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ২৮ পয়সা।


ইন্দোবাংলা ফার্মাসিটিউক্যালস: ইন্দোবাংলা ফার্মাসিটিউক্যালস তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি -মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ৪২ পয়সা।


এদিকে গত ৯ মাসে (জুলাই,২০২০ -মার্চ’২০২১) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ১ টাকা ২৪ পয়সা।


ডোরিন পাওয়ার: ডোরিন পাওয়ার চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৭৬ পয়সা।


অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ২ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৩ টাকা ৭৭ পয়সা।


বেক্সিমকো: বেক্সিমকোর চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১২ পয়সা।


অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩০ পয়সা।


বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ২৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২ টাকা ২ পয়সা।


অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ২৩ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৫ টাকা ৮৪ পয়সা। গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৭ টাকা ৮৮ পয়সা।


বেক্সিমকো সিনথেটিকস: বেক্সিমকো সিনথেটিকসর চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৭ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৬৫ পয়সা।


অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির লোকসান হয়েছে ১ টাকা ৬০ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রি লোকসান ছিল ২ টাকা ৫ পয়সা।


শাইনপুকুর সিরামিকস: শাইনপুকুর সিরামিকস চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪ সপয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫ পয়সা লোকসান হয়েছিল।


অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ পয়সা।


গ্লোবাল হেভি কেমিক্যাল: গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা হয়।


চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় হয়েছে ২০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২৬ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৫১ পয়সা।


আরএসআরএম লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আরএসআরএম লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় ১ টাকা ৮ পয়সা লোকসান হয়েছে।। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫০ পয়সা আয় হয়েছিল।


অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৪ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৫ পয়সা।


সিভিও পেট্রো কেমিক্যালস লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রো কেমিক্যালস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি ৬৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪ পয়সা। অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ার প্রতি ১ টাকা ৯৭ পয়সা লোকসান হয়েছে।গত বছরের একই সময়ে শেয়ার প্রি লোকসান হয়েছিল ৩৭ পয়সা।


মতিন স্পিনিং: মতিন স্পিনিং মিলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৮৮ পয়সা। অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৬৯ পয়সা।


জেনারেশন নেক্সট ফ্যাশন: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ পয়সা।


গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১২ পয়সা লোকসান হয়েছিল। অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ার প্রতি ৩ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ২৩ পয়সা আয় হয়েছিল।


শেফার্ড ইন্ডাস্ট্রিজ: শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি ২১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮ পয়সা আয় হয়েছিল।


অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি ৭৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪১ পয়সা আয় হয়েছিল।


অ্যাডভান্ট ফার্মা: অ্যাডভান্ট ফার্মা লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা হয়। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২২ পয়সা। অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ২৭ পয়সা।


যমুনা ব্যাংক: যমুনা ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৬০ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৪২ পয়সা ছিল। অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে ব্যাংকটির ‌শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৪৫ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৪২ পয়সা।


অলিম্পিক ইন্ডাস্ট্রিজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি -মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৭ পয়সা। সে হিসাবে কোম্পানিটির আয় ১২ পয়সা বেড়েছে।


এদিকে গত ৯ মাসে (জুলাই,২০২০ -মার্চ’২০২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৯৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ছিল ৭ টাকা ৭৩ পয়সা। ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪৩ টাকা ৯৮ পয়সা।


মিউচুয়াল ফান্ড গ্রামীণ ওয়ান: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড গ্রামীণ ওয়ান: স্কিম টু এর তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে ওই প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। ফান্ডটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এইমস অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে এই তথ্য জানা গেছে। সর্বশেষ প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) ফান্ডের ইউনিট প্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। গত বছরের এই সময়ে ইউনিট প্রতি আয় হয়েছিল ৩১ পয়সা।


অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় দাঁড়িয়েছে ৩ টাকা ৯১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৬৮ পয়সা ছিল। গত ৩১ মার্চ ২০২১ তারিখে ক্রয় মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের সম্পদ মূল্য ছিল ১১ টাকা ২৪ পয়সা। আর বাজার মূল্যে এর এনএভি ছিল ১৮ টাকা ৬৫ পয়সা।


ইস্টার্ন লুব্রিকেন্টস: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা

Post a Comment

Previous Post Next Post