
অনেক আগেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট। এবার হয়ত খুব শিগগিরই দক্ষিণী সিনেমা জগতে নিজের সাম্রাজ্য বিস্তার করতে চলেছেন তিনি। কী' করে আলিয়া জিতে এলেন দক্ষিণীদের মন? ভাষা দিয়ে!
অ'ভিনেত্রী তেলেগু ভাষায় করো'না সচেতনতা নিয়ে বক্তব্য রাখলেন। কী' সুস্পষ্ট উচ্চারণ! কোথাও এতটুকু হোঁচট নেই। বলার ভঙ্গিতে কী' অসম্ভব সাবলীলতা! তার ঝরঝরে, ঠোক্করহীন, স্পষ্ট তেলেগু উচ্চারণে দক্ষিণীদের মন মজেছে। প্রশংসায় কমেন্ট বক্স ভেসে গেছে।
‘বাহুবলী’ ছবি খ্যাত পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী নতুন ছবি ’আর আর আর’-এ অ'ভিনয় করেছেন আলিয়া ভাট। এই ছবি নিয়ে উত্তে'জনা তুঙ্গে।
পরিচালক তার ছবির প্রধান অ'ভিনেতাদের নিয়ে করো'না সচেতনতার ওপর একটি ভিডিও বানিয়েছেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন।
ছবির মূল অ'ভিনেতারা- রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগণ এবং পরিচালক নিজে এই ভিডিওর মাধ্যমে করো'না সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন।
ভিন্ন ভিন্ন ভাষায় এই সতর্কবার্তা দিয়েছেন তারকারা। ওই ভিডিওতে দেখা গেছে, রাম চরণ কথা বলছেন তামিল ভাষায়। জুনিয়র এনটিআর কন্নড়ে, রাজামৌলি মালয়ালমে, অজয় দেবগন হিন্দিতে ও আলিয়া তেলেগুতে!
নেটিজেনরা চ'মকেছে অনর্গল গতিতে, স্পষ্ট উচ্চারণে আলিয়ার মুখে তেলেগু শুনে। একটুও হোঁচট না খেয়ে যেভাবে স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে আলিয়া এই ভাষায় নিজের বক্তব্য রেখেছেন, আপাতত তার তারিফে ব্যস্ত নেটিজেনরা।
কেউ লিখেছেন ‘বিশ্বা'সই হচ্ছে না! এত নিখুঁত উচ্চারণ!’। কেউ লিখেছেন ‘অসাধারণ’, ‘অবিশ্বা'স্য’। আবার কেউ লিখেছেন ‘তেলেগুতে যারা কাজ করেন, তাদের অনেকের থেকে ভাল কাজ করেছেন আলিয়া।’ মোট কথা আলিয়া তেলেগু দিয়ে দক্ষিণীদের মন জয় করে নিয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস