নিয়োগ নিয়ে রাবি’তে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। আজ বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলরের (ভিসি) বিদায়কে কেন্দ্র করে এ সহিংসতার ঘটনা ঘটে।


জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহানের মেয়াদ শেষ হচ্ছে আজ। মেয়াদ শেষ হলেও চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা চাকরি না পাওয়ায় ভিসির বাসভবনের সামনে অবস্থান নিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে শহর ছাত্রলীগের সংঘর্ষ হয়।


চাকরি প্রত্যাশীদের অভিযোগ, চাকরি দিতে চেয়ে টাকা নিয়েছেন ভিসি, এখন আমাদের চাকরি না দিয়ে অন্য কেউ পাবে তা মেনে নেয়া হবে না। চাকরি ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরাই পাবে বলে ক্যাম্পাসে আন্দোলন করছেন তারা।

Post a Comment

Previous Post Next Post