দেশের নাম উল্লেখ নেই খালেদার আবেদনে; আইন সচিব

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য কোন দেশে যাবেন আবেদনে সেটি উল্লেখ্য নেই বলে জানিয়েছেন আইন সচিব গোলাম সারওয়ার।



আইনমন্ত্রীর বাসা রাজধানীর বনানীর উদ্দেশে বৃহস্পতিবার (৬ মে) বিকেল ৩টার দিকে ফাইল নিয়ে রওনা দিয়েছেন তিনি। এদিকে ফাইল হাতে পাওয়ার পর তা দেখে মতামত দেবেন আইনমন্ত্রী আনিসুল হক।


খালেদা জিয়াকে ৪০১ ধারা মোতাবেক দুই শর্তে মুক্তি দেওয়া হয়েছে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন এটা নির্বাহী আদেশে হয়েছে। এখন আদালতের কিছু করার নেই জানিয়ে আইনমন্ত্রী আরো বলেন এখন দেখতে হবে ৪০১ ধারা শিথিল করার কোনো সুযোগ আছে কি না।


এর আগে, গত বুধবার (৫ মে) রাতে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় আবেদনপত্র দিয়েছেন ভাই শামীম ইস্কান্দার।

Post a Comment

Previous Post Next Post