টঙ্গী প্রেস ক্লাবে অগ্নিকাণ্ড। হেফাজত তো জেলে , এইবার কারা আগুন দিলো জেনেনিন।

 

টঙ্গী প্রেস ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি এসি, কম্পিউটার সরঞ্জামিসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে টঙ্গী ফায়ার সার্ভিস।


সোমবার (৩ মে) সকাল ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


বিষয়টি নিশ্চত করেছেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার।


এ অগ্নিকান্ডের বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, টঙ্গী প্রেস ক্লাবের ওপর দিকে ডেসকোর বিদ্যুতের লাইন ছিল। এ বিদ্যুতের লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঘটনার পর পরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে বিদ্যুতের লাইন সচল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়।


ইকবাল হোসেন জানান, খবর পেয়ে ডেসকো থেকে লোক এসে বিদ্যুৎ সরবরাহের লাইন বন্ধ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Post a Comment

Previous Post Next Post