বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬১টির বা ১৬.৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে অগ্রণী ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৫ টাকা ৭০ পয়সায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৫.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ১৫.২২ শতাংশ কমেছে। এর মাধ্যমে অগ্রণী ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের দর কেমেছে ৮.৯৯ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৮৮ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪৬ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৬.১৩ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৯২ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬৭ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৫.৬৩ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫.৫২ শতাংশ এবং ওয়ান ব্যাংকের শেয়ার দর ৫.৪১ শতাংশ।
