তিতাস গ্যাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ


 




পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৯ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪৯ পয়সা।


অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২ টাকা ১১ পয়সা।

Post a Comment

Previous Post Next Post