পুঁজিবাজারে উত্থান প্রবণতায় সপ্তাহ পার

 



বেশিরভাগ শেয়ার দর এবং লেনদেনে উত্থান প্রবণতায় সপ্তাহ পার করেছে দেশের উভয় পুঁজিবাজার। আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে। আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেনও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আজ ডিএসইতে এক হাজার ১৭২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৩১ কোটি ৭২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ৩২ লাখ টাকার।


ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে আজ অবস্থান করছে ৫ হাজার ৪৭৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৮ পয়েন্ট বেড়েছে।


আজ ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, দর কমেছে ১২৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির।


অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৬ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার।


সিএসইতে মোট ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, দর কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

Post a Comment

Previous Post Next Post