বৃহস্পতিবার পতনের শীর্ষে যেসব কোম্পানি



সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির বা ৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফার ইস্ট ফাইন্যান্সের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস বুধবার ফার ইস্ট ফাইন্যান্সের ক্লোজিং দর ছিল ৩ টাকা ৪০ পয়সায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৫.৮৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফার ইস্ট ফাইন্যান্সের ডিএসইর দর হ্রাসের শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর হ্রাসের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআই সিরিঞ্জের ৫.৫৯ শতাংশ, বিআইএফসির ৪.৮৭ শতাংশ, ফুয়াং সিরামিকের ৪.৫৮ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৪.৪২ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৩.৫৯ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৩.৫৭ শতাংশ, বিডি থাই লিমিটেডের ৩.৪০ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.২৭ এবং জেনারেশন নেক্সট লিমিটেডের ৩.২২ শতাংশ শতাংশ দর কমেছে।

 

Post a Comment

Previous Post Next Post