যমুনা ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

 



পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।


ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।


প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৬০ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৪২ পয়সা ছিল।


অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে ব্যাংকটির ‌শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে  ১ টাকা ৫৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৪৫ পয়সা ছিল।


গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৪২ পয়সা।


অর্থসূচক

Post a Comment

Previous Post Next Post