স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হেফাজতের ডাকা হরতালে ঘোড়ায় চড়ে বিক্ষোভে অংশ নেয়া হাছান ইমাম নামে আলোচিত সেই হেফাজত কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব ও পুলিশের যৌথ অভিযানে রাঙামাটির দুর্গম এলাকার একটি মাদ্রাসা থেকে শুক্রবার (০২ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন: ‘বন্ধুর সাবেক স্ত্রীকে বিবাহ করেছি’ লাইভে মামুনুল হক (ভিডিও)
শনিবার (০৩ এপ্রিল) বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নাশকতার এক মামলায় শুক্রবার দিনগত রাত আড়াইটায় উপজেলার আমতলী কবিরহাট মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ্ মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত হাছান ইমাম আলোচিত হন গত রোববার (২৮ মার্চ) ঢাকায় হেফাজতের ডাকা হরতালে ঘোড়াই চড়ে পিকেটিং করে। এর আত্মগোপনে ছিলেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলীর এক মাদ্রাসায়।
Tags:
রাজনীতি
