
আজ বিকাল ৩টায় সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠীত হবে।
গত ৩ এ এপ্রিল নারায়নগঞ্জের একটি রিসোর্ট এ হেফাজত ইসলামের যুগ্ম আহবায়ক মামুনুল হক দ্বীতিয় স্ত্রীকে নিয়ে ঘুরতে যান। এমন সূযোগে স্থানীয় ছাত্রলীগ এবং যুবলীগের পরিচয়ধারী কিছু লোক নেক্কার জনক হামলা চালায়।
মামুনুল হককে কয়েক
ঘন্টা সেখানে অবরুদ্ধ করে রাখার পরে হেফাজতে ইসলামের সমর্থক এবং মাদ্রাসার ছাত্ররা
পাল্টা হামলা চালিয়ে তাকে নিয়ে যায় বলে জানিয়েছেন সোনারগাঁও থানার একজন পুলিশ
কর্মকর্তা।
পুলিশ বলছে, ঢাকার কাছেই সোনারগাঁও এলাকায় অবস্থিত একটি রিসোর্টে
শনিবার বিকেলে তাকে ঘেরাও করে রাখে স্থানীয় কিছু লোকজন এবং ক্ষমতাসীন দলের সাথে
সম্পৃক্ত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।
তারা অভিযোগ করেন, মামুনুল হক একজন নারীকে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছেন। অন্যদিকে মামুনুল হক বলেছেন, তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে ঘুরতে গিয়েছেন।
এক পর্যায়ে পুলিশও
সেখানে উপস্থিত হয়।
মামুনুল হককে নানা প্রশ্ন করছে।
এক ব্যক্তি জিজ্ঞেস করেন, "এই মহিলা কী হয় আপনার?"
জবাবে মামুনুল হক বলেন, "আমার সেকেন্ড ওয়াইফ। আমি তাকে শরিয়তসম্মত ভাবে বিয়ে করছি।"
তখন আরেক ব্যক্তি জিজ্ঞেস করেন, "আপনি কবে বিয়ে করছেন?"
জবাবে মামুনুল হক বলেন, "দুই বছর।"
মামুনুল হক বলেন, তিনি বেড়াতে সে রিসোর্টে গিয়েছেন।
ভিডিওতে মামুনুল হককে বলতে দেখা যায়, "আপনারা সবাই আমার সাথে দুর্ব্যবহার করছেন। "
ভিডিওতে দেখা যায়, কিছু ব্যক্তি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে মামুনুল হককে নানা প্রশ্ন করছেন এবং কেউ কেউ নিজেকে ছাত্রলীগ বা যুবলীগ হিসেব পরিচয় দিচ্ছিল।
Tags:
রাজনীতি