করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়াতে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এর আগে শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন শেষ হচ্ছে ২৮ এপ্রিল মধ্যরাতে। আর বাড়ানো হবে না লকডাউনের সময়সীমা। তবে চলাচলে আগের মতো মানতে হবে স্বাস্থ্যবিধি।
ওইদিন তিনি বলেছিলেন, ‘২৮ এপ্রিল থেকে সবকিছুই শিথিল হতে শুরু করবে। তবে একটা শর্ত থাকবে; শারীরিক দূরত্ব মেনে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা এখনও কিন্তু এর (করোনাভাইরাস সংক্রমণ) মধ্যে আছি।’
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এর আগে ৫ এপ্রিল থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করে সরকার। পরে বিভিন্ন সময়ে বাড়ানো হয় লকডাউনের সময়সীমা।
