সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন হলেও লেনদেন বেড়েছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১২০০ কোটি টাকার কাছাকাছি। লেনদেন বৃদ্ধির বাজারেও আজ দুই খাতের লেনদেনে বড় পতন হয়েছে। খাত দুটি হলো- বিমা খাত এবং ওষুধ ও রসায়ন খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমা খাত : আজ লেনদেন বেশি কমেছে বিমা খাতে। আগেরদিন ডিএসইতে খাতটিতে লেনদেন হয়েছিল ২৭৪ কোটি টাকা। আজ লেনদেন হয়েছে ২১৬ কোটি। লেনদেন কমেছে ৫৮ কোটি টাকা। আজ মূলত এশিয়া প্যাসেফিক ইন্সরেন্স, সোনার বাংলা ইন্সুরেন্স, অগ্রণী ইন্সুরেন্স, ফেডারেল ইন্সুরেন্সের লেনদেন কমাতে খাতটির লেনদেনে ভাটা পড়েছে।
ওষুধ ও রসায়ন খাত : আজ লেনদেন কমেছে ওষুধ ও রসায়ন খাতেও। আগেরদিন এ খাতে লেনদেন হয়েছে ১৪৮ কোটি টাকা। আজ লেনদেন হয়েছে ১২৭ কোটি। এ খাতে লেনদেন কমেছে ২১ কোটি টাকা। আজ এ খাতে লেনদেনে কমেছে রেনেটার, ওরিয়ন ফার্মা, স্কয়ার ফার্মার।
সূএঃ শেয়ারনিউজ
