মা'কে হারিয়ে ক্রিকেটার রাশেদের আবেগঘন স্ট্যাটাস



আ'ফগা'নিস্তা’ন ক্রিকে'টের ‘পোস্টার বয়’ বলা যায় লেগস্পিনার রশিদ খানকে। রশিদের তারকা হয়ে উঠার পেছনে বড় ভূমিকা ছিল তার মায়ের। গত বছরের ১৮ জুন মাকে হা’রান রশিদ। মাকে ছাড়া এই প্রথম রমজান পালন করতে হচ্ছে তাকে। মাকে অনেক বেশি মিস করছেন তিনি।

শুক্রবার এক টুইটার বার্তায় রশিদ খান বলেন, ‘মাকে ছাড়া এটাই আমা'র প্রথম রমজান। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন কিন্তু তাকে ছাড়া কিভাবে বাঁচতে হয় সেটাই শেখাননি।

আমা'র মন এখনও তার সাথে কথা বলে, হৃদয় তাকে খুঁ’জে বেড়ায়। আমি জানি তিনি শা’ন্তিতে আছেন, তিনি আমা'র কাছে এই দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি মূল্যবান। আপনাকে ভালোবাসি ও অনেক মিস করি মা।’

রশিদ খান এর আগে অনেক সা’ক্ষাতকারে বলেছেন, তার মায়ের জন্যই আজ এতদূর তিনি আসতে পেরেছেন। তার ক্যারিয়ার গড়তে মায়ের অবদান সবচেয়ে বেশি। রশিদ বর্তমানে ভা'রতে অবস্থান করছেন। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post