বিশেষ ফ্লাইট বাতিল, শাহ'জালালে সৌদিগামী শ্রমিকদের বি'ক্ষোভ



অবতরণের অনুমতি না পাওয়ায় সৌদি আরবগামী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হযরত শাহ'জালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই বি'ক্ষোভ শুরু করেন কয়েক শ’ অ'ভিবাসী শ্রমিক। আজ শনিবার ভোর সোয়া ৬টার দিকে বিমান বাংলাদেশের ‘বিজি-৫০৯৩’ ফ্লাইটটি শাহ'জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, সৌদি আরবের কাছ থেকে অবতরণের অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়।

ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগেই বিমানবন্দরে পৌঁছে যায় প্রায় ৩০০ যাত্রী। পরে আজ ভোররাত ২টার দিকে বিমান ও বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট বাতিলের কথা জানালে যাত্রীরা বিভিন্ন স্লোগান দিয়ে বি'ক্ষোভ করেন। হযরত শাহ'জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মক'র্তারা বলছেন, সৌদি আরব কর্তৃপক্ষ অবতরণ অনুমতি বাতিল করায় বিমানের এই ফ্লাইটটি বাতিল করতে হয়েছে।

বিমানবন্দরের এক কর্মক'র্তা জানিয়েছেন, ‘যাত্রীদেরকে শহরের একটি হোটেলে নিয়ে রাখা হবে এবং পরবর্তী যে ফ্লাইট যাবে, সেটিতেই তাদের গন্তব্যে নিয়ে যাওয়া হবে।’

উল্লেখ্য, বাংলাদেশি অ'ভিবাসী শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে পৌঁছানোর সুবিধার্থে আজ থেকে পরবর্তী এক সপ্তাহে সৌদি আরব, ওমান, কাতার, সংযু'ক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে প্রায় ১০০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত বাংলাদেশ বেসাম'রিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত ১৫ এপ্রিল এই সিদ্ধান্ত নেওয়া হয়।।

Post a Comment

Previous Post Next Post