পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১৭ কোম্পানির শেয়ার আজ রোববার (২৫ এপ্রিল) সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে লেনদেন হয়। কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ শেয়ার লেনদেনের শেষ পর্যন্ত বিক্রেতা সংকটে থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : মেঘনা লাইফ, অগ্রণী ইন্সুরেন্স, ফিনিক্স ইন্সুরেন্স, ডমিনেজ, প্রভাতী ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, বিজিআইসি, ঢাকা ইন্সুরেন্স, খান ব্রাদার্স, শ্যামপুর সুগার, ন্যাশনাল ফিড মিলস, ফরচুন সুজ, অলিম্পিক অ্যাক্সেসরিজ, আমান কটন, রহিমা ফুড, ম্যাকসন স্পিনিং, প্যাসেফিক ডেনিম এবং বিকন ফার্মা।
কোম্পানিগুলোর মধ্যে ১১টি কোম্পানির শেয়ার লেনদেনের শেষ পর্যন্ত বিক্রেতা সংকটে থাকে। কোম্পানিগুলো হলো-মেঘনা লাইফ, অগ্রণী ইন্সুরেন্স, ফিনিক্স ইন্সুরেন্স, ডমিনেজ, প্রভাতী ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, বিজিআইসি, ঢাকা ইন্সুরেন্স, খান ব্রাদার্স, শ্যামপুর সুগার, ন্যাশনাল ফিড মিলস ও ফরচুন সুজ। কোম্পানিগুলোর আজ দর বেড়েছে ৯.৬০ শতাংশ থেকে ৯.৯৮ শতাংশ পর্যন্ত।
অন্যদিকে অলিম্পিক অ্যাক্সেসরিজ, আমান কটন, রহিমা ফুড, ম্যাকসন স্পিনিং, প্যাসেফিক ডেনিম এবং বিকন ফার্মার শেয়ার লেনদেনের এক পর্যায়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। তবে লেনদেনের শেষ পর্যায়ে হল্টেড ছুটে যায়। তারপরও কোম্পানিগুলোর শেয়ার সার্কিট ব্রেকারের প্রায় শেষ প্রান্তে লেনদেন হতে দেখা যায়।
সূএ: শেয়ারনিউজ24
