চাকরি যখন সোনার হরিণ তখন তাকে পাওয়া নিশ্চয় সহজ ব্যাপার না। আর মহামারির এর কারণে বহু লোক চাকরিহারা হওয়ায় বেকারত্বের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। নতুন খবর হচ্ছে,
সোনাতলার অতি পরিচিত মুখ হুমায়ুন। সবাই তাকে ‘চা হুমায়ুন’ নামেই চেনেন। সোনাতলা বন্দরের এপাশ থেকে ওপাশ তার অগাধ বিচরণ। ফোন পেলেই তিনি দু’হাতে চায়ের ফ্লাক্স ও ব্যাগ নিয়ে হাজির হন বিভিন্ন দোকানে বা অফিসে।লাল চা ও দুধ চায়ের সাথে পান-সিগারেট থাকে ব্যাগে। এ ব্যাপারে হুমায়ুন বলেন, ‘হোটেলে চাকরি হারানোর পর আমি প্রায় তিন মাস বসে ছিলাম।
দুই সন্তান ও স্ত্রী নিয়ে সংসার সামলানো প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। তাই অনেক চিন্তা-ভাবনা করি যে, কীভাবে সংসার চালাবো? অবশেষে অনেক ভেবে-চিন্তে ফেরি করে চা বিক্রি করার সিদ্ধান্ত নিই।’ প্রথমদিকে হুমায়ুন তেমন সাড়া না পেলেও এখন দৈনিক প্রায় ১০০০ থেকে ১২০০ টাকার চা বিক্রি করেন।
