বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

 


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স লিমিটেড (ডিএনআইসিএল) চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫৬ পয়সা।


৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২০ টাকা ১৭ পয়সা।


আলোচ্য সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৫২ পয়সা।

Post a Comment

Previous Post Next Post