তিন খাতের লেনদেনে ভাটা




সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৫ এপ্রিল) পুঁজিবাজারের বড় উত্থান হয়েছে। এদিন উভয় বাজারের সব সূচক ও লেনদেন বেড়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। উত্থানের বাজারেও আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিন খাতের লেনেদেনে ভাটা দেখা দিয়েছে। খাত ৩টি হলো-বীমা, বিবিধ ও আর্থিক খাত।

 ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, আজ লেনদেন বেশি কমেছে বিবিধ খাতে। আগের কার্যদিবস বৃহস্পতিবার (২২ এপ্রিল) এখাতে লেনদেন হয়েছে ১৮৯ কোটি ১০ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ১৩২ কোটি ৪০ লাখ টাকা। লেনদেন কমেছে ৫৬ কোটি ৭০ লাখ টাকা। আজ মূলত বেক্সিমকোর লেনদেন কমাতে খাতটির লেনদেনে পতন হয়েছে।

 আজ লেনদেন কমার দ্বিতীয় খাত ছিল বীমা খাত। এখাতে বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩২২ কোটি টাকা। আজ লেনদেন হয়েছে ২৭৪ কোটি ২০ লাখ টাকা। লেনদেন কমেছে ৪৭ কোটি ৮০ লাখ টাকা। লেনদেন কমার তৃতীয় খাত ছিল আর্থিক খাতে। বৃহস্পতিবার এখাতে লেনদেন হয়েছিল ৯৯ কোটি ২০ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৭৭ কোটি ৯০ লাখ টাকা। লেনদেন কমেছে ২১ কোটি ৩০ লাখ টাকা।

Post a Comment

Previous Post Next Post