মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছে ঢাকাবাসী। লোকেশন থেকে নেয়া হয়েছে নানান উদ্যোগ। কিছুতেই যেন কিছু হচ্ছে না। এর আগেও সিটি কর্পোরেশনে কিছু ভিন্নধর্মী মধ্যে দেখা গেছে মশা নিধনের জন্য। রাজধানীর বিভিন্ন জলাশয়ে তেলাপিয়ার বাচ্চা ও হাঁস ছাড়া হয়েছিল মশার লার্ভা নিধনের জন্য। এবার নেয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে সম্পূর্ণ ভিন্ন একটি প্রচেষ্টা।
নগরবাসী যেকোনো মূল্যে চায় মশা মুক্ত ঢাকা। সিটি কর্পোরেশনের জন্য যেন তাই চায়। মশা নিধনের জন্য এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর উদ্যোগে ড্রেনে ছাড়া হয়েছে ব্যাঙ। জানা গেছে, একটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে দশটি জলাশয়ে হাজার দশেক ব্যাঙাচি অর্থাৎ ব্যাঙের পোনা ছাড়া হয়েছে।
বিষয়টি নিয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নূরী জানান, ব্যাঙের পোনাগুলোকে জলাশয়ে ছেড়ে দেয়া হয়েছে, আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে এই পোনা পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরিত হবে তখন তারা মশার লার্ভা খেয়ে ফেলতে শুরু করবে।
তিনি আরও জানান, মূল পরিকল্পনা হচ্ছে এই ব্যাঙাচি পূর্ণাঙ্গ ব্যাঙ হবে এবং তারা বংশবিস্তার করবে, এবং মশার লার্ভা খেয়ে ক্রমে তারা মশার বিস্তার ঠেকিয়ে দেবে।
তবে ভিন্ন কথা বলছেন কীটতত্ত্ববিদ এবং পরিবেশবিদরা। তারা জানান, এই ধরনের কার্যক্রম হাস্যকর। বিশ্বের কোনো দেশে ব্যাঙ দিয়ে মশা নিধনের নজির নেই। ঢাকার লেক, জলাশয় ও পুকুরের পানি অনেক দূষিত। কোনো প্রজাতির ব্যাঙ এই পানিতে বাঁচতে পারবে না। তাই এই উদ্যোগ ভালো ফল দিতে পারবে না। এমন উদ্যোগ নেয়ার আগে কীটতত্ত্ববিদের পরামর্শ নেওয়ার দরকার ছিল।
