আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা হবে না। ফরম পূরণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল।
করোনার কারণে এবার সারাদেশেই এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, একথা সাংবাদিকদের বলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমদ।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত চলবে দেশজুড়ে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ। ফরম পূরণের কাজ হবে অনলাইনে। তবে বিলম্ব ফি এর মাধ্যমে ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ৮ এপ্রিল। এরপর বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।
Tags:
শিক্ষা
