এবার কওমি মাদ্রাসা বন্ধের নির্দেশ

 


দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।


সোমবার (২৯ মার্চ) করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে সরকার ১৮টি নির্দেশনা জারি করেছে। সচিবালয়ে সরকারের এই নির্দেশনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।


করোনা পরিস্থিতির মধ্যে দেশে অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কওমি মাদরাসায় পাঠদান চলছিল। আগামী ২২ মে’র পর স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেয় সরকার। এবার কওমি মাদরাসা বন্ধ থাকার সিদ্ধান্ত দেয়া হল।

Post a Comment

Previous Post Next Post