এমন ঠোঁট'কা'টা মানুষ জগতে কমই দেখা যায়। বলিউড অ'ভিনেত্রী কঙ্গনা রনৌত শুধু যে অন্যদের সমালোচনা করে বিতর্কের ঝড় তোলেন তা নয়, এবার সমালোচনা করতে তার জন্ম'দাতা বাবা-মাকেও ছাড় দিলেন না।
বলিউডের ‘কুইন’ এবার টুইটারে দাবি করলেন, তিনি ছিলেন একজন অবাঞ্ছিত শি'শুকন্যা! কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের কাজের মধ্য দিয়ে নিজের প্রয়োজনীয়তাকে প্রমাণ করতে পেরেছেন বলেই দাবি তার।
টুইটারে কঙ্গনা লেখেন, ‘আমি ছিলাম একজন অবাঞ্ছিত শি'শুকন্যা। আজ আমি সেরা চিত্রনির্মাতা, শিল্পী ও টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করি। অর্থ নয়, খ্যাতি নয়, আমি আমা'র কাজ ভালোবাসি। যখন দুনিয়া আমা'র দিকে তাকিয়ে বলে ‘এটা একমাত্র তুমিই করতে পারো’, আমি বুঝতে পারি, আমি অবাঞ্ছিত হতে পারি, কিন্তু আমাকে দরকার ছিল। খুবই দরকার ছিল। ’
এভাবেই কার্যত নিজের জীবনের এক গো'পন ও চূড়ান্ত ব্যক্তিগত সত্যকে সকলের সামনে তুলে ধরলেন কঙ্গনা। জানা যায়, কঙ্গনার বাবা-মায়ের প্রথমে একটি ছে'লে সন্তান হয়ে মা'রা যায়। এরপর তার দিদির জন্ম। তৃতীয় সন্তান ছে'লে হবে বলে আশা করেছিলেন তার মা-বাবা। কিন্তু মে'য়ে সন্তান জন্ম হওয়ায় তাদের আনন্দ উবে গিয়েছিল। অনেকটা অবাঞ্ছিতই ছিল তার জন্ম। আর সেকথা অকপটে প্রকাশ করতেও কোনও দ্বিধা করলেন না স্পষ্টভাষী অ'ভিনেত্রী।
এই মুহূর্তে নিজের ক্যারিয়ার নিয়ে খুবই ব্যস্ত কঙ্গনা। গত সপ্তাহেই জীবনের চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অ'ভিনেত্রী। পরের দিনই তিনি প্রকাশ করেন বহু প্রতীক্ষিত ‘থালাইভি’ সিনেমা'র ট্রেলার। সেখানে তামিলনাডুর ‘আম্মা’ জয়ললিতার ভূমিকায় দেখা যাবে তাকে। এখন রাজস্থানে ‘তেজস’ সিনেমা'র শুটিং নিয়ে ব্যস্ত তিনি।
