গাজীপুরের ফুলবাড়ী ইউনিয়নের নাবির বহর এলাকার এক মসজিদের ইমামের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি স্থানীয় এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছে।
শামসুল মিয়ার ছেলে সবুর মিয়ার স্ত্রী সাহিদা বেগম হল সেই গৃহবধূ। ইউনিয়নে পাশের গ্রামের মেয়ে সাহিদা বেগম। সাহিদা বেগম চান মিয়ার মেয়ে।
স্বামীকে ডিভোর্স দিয়ে পালিয়ে যান সাহিদা বেগম মসজিদের ইমামের সঙ্গে। এ ঘটনায় এলাকার আনাচে-কানাচে চলছে কানাকানি।
মসজিদের ইমামের নাম মোহাম্মদ আলী। মাসখানেক আগেই ময়মনসিংহ থেকে আগত এই ইমামকে স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত করা হয়। কিছুদিন যেতেই পরিচয় হয়ে যায় সাহিদা বেগম এর সাথে, এরপরে জড়িয়ে যায় দুজনে পরকীয়ার সম্পর্কে। বিষয়টি এলাকায় এলাকায় জানাজানি হয়ে গেলে মোহাম্মদ আলী চাকরি ছেড়ে চলে যান অন্যত্র। মোহাম্মদ আলী এরপর মুঠোফোনের মাধ্যমে সাহিদা বেগম কে নিয়ে পালানোর অভিযোগ ওঠে।
এদিকে ডিভোর্স কৃত প্রবাসী স্বামী ভাই সুজন জানান, পালিয়ে যাওয়ার আগে সাহিদা বেগম তার দুটি সন্তান রেখে যান এবং আমার ভাইয়ের বিদেশ থেকে পাঠানো অনেক টাকা হাতিয়ে নিয়ে জান। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
