মঈন খান এর ‘বিবাহ অসম্ভব’!


 বর্তমান সময়ের আলোচিত মুখ মঈন খান। সম্প্রতি তাঁর নাম ভমিকায় ওয়েব ফিল্ম রসুখাঁ সিনড্রোম এর কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমান করেছেন। এবার মঈন খান আসছে ‘বিবাহ অসম্ভব’ নাটকে মূল চরিত্রে। এই নাটকটি চিত্রনাট্য লিখেছেন প্রিন্স এ আর আর পরিচালনা করেছেন ইমরান হাওলাদার। নাটকটিতে অভিনয় করছেন- মঈন খান, মৌমিতা মৌ, দিলু খান, সঞ্জিব, মুক্তা আক্তার, কাজী কানিজ সহ আরো অনেকেই।


নাটকটি সর্ম্পকে মঈন খান বলেন, আমি সবসময় অভিনয়টাকে ভালোবাসি, আমি ভালো চরিত্র করার লোভ সামলাতে পারি না। সব সময় চেষ্টা করি নিজেকে ভেঙ্গে ভেঙ্গে কাজ করতে। কারন আমি গতানুগতিক কাজ করে আমার দর্শকে নিরাস করতে চাই না। তাই সব সময় নতুন চরিত্রে কাজ করতে চাই। আমি এতটুকু বলতে পারি দর্শক পুরো সময়টি বিনোদন পাবে।


নাটকটি আজ ২০ মার্চ রাত ১০টায় একুশে টিভিতে প্রচার হবে। আর নাটকটি প্রযোজনা করছে এম কে প্রোডাকশন।


Post a Comment

Previous Post Next Post